শুক্রবার, ২৩জানুয়ারি ২০২৬।
নিরব হাসান ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহ মহানগরীর ০১নং ওয়ার্ড অধীনস্থ গলগান্ডা চার রাস্তা মোড় স্পোর্টিং ক্লাব এর উদ্দ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
প্রধান অতিথি-
রোকনুজ্জামান সরকার রোকন
সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শহিদুল আমিন খোরশু
আহ্বায়ক ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দল,
শহিদুল ইসলাম শহীদ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর যুবদল,
আবু সাদাদ সায়েম সহ-সভাপতি ময়মনসিংহ মহানগর যুবদল,
, ময়মনসিংহ মহানগর যুবদল
ইকবাল বাহার
ময়মনসিংহ মহানগর যুবদল।
তাঁদের উপস্থিতিতে টুর্নামেন্টটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
আজ রাতে ময়মনসিংহের গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে অনুষ্ঠিত বহুল আলোচিত নাইট ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। কয়েকদিনব্যাপী চলা এই টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিদিনই মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই সমানতালে লড়াই করে দর্শকদের রোমাঞ্চিত করে তোলে। শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলের পরিচয় দিয়ে একটি দল বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজকরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন হয়েছে
গলগুন্ডা স্টার আর রানাসর্প হয়েছে ফ্রী ফাইটার।গলগণ্ডা ৪ রাস্তার মোড়ের নাইট ফুটবল টুর্নামেন্ট এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও ক্রীড়া চেতনার সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
উক্ত খেলায় পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন
রাকিবুল হাসান রাকিব,
মেহেদী হাসান, মোঃ রমজান আলী
মেহেদী হাসান ফাহিম, মেহেদী হাসান শান্ত,।