• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

গাজীপুরে কারখানার গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ।

Reporter Name / ৪৯৯ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধ।

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ফর্মুলা ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১৬০১৫) সুতা নিয়ে তাদের অন্য একটি কারখানার গোডাউনে যাচ্ছিল। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত মাদ্রাসা মোড় এলাকায় গাড়িটির গতিরোধ করে। পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গাড়ির চালক জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে রাম দা দিয়ে গাড়িতে কোপাতে থাকে। তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ভাঙা কাঁচের আঘাতে তার হাত কেটে গেছে।

ফর্মুলা ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (মানবসম্পদ) এস এম সারোয়ার জাহান বলেন, এটি আগে কখনো ঘটেনি। আমাদের লোকজন আগুন নিভিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে। এটি মূলত কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category