• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার’ আটক ১

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার’সহ একজনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আনুমানিক সকাল, ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্হ জয়নাব আলীর বাড়ীতে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) দুলাল মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে মেহেদী হাসান নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত আসামীর তথ্যমতে বাড়ীটির দ্বিতীয় তলায় স্বয়ং কক্ষে সুকৌশলে লুকানো প্লাস্টিকের ৩ টি বস্তায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

আটককৃত আসামি হলেন সীতাকুণ্ড থানাধীন বাশঁবাড়িয়া এলাকার বোয়ালিকুল গ্রামের আবুল খায়ের পুত্র মেহেদী হাসান (২৫)। এই ঘটনায় দেলোয়ার হোসেন নামের অপরএকজনকেও পলাতক আসামী করে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে,জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড এলাকা থেকে গাঁজা’সহ একজনকে আটক করা হয়ছে,এই ঘটনায় সীতাকুণ্ড থানায় সংশ্লিষ্ট আইনে দুজনের নামে মামলা রুজু করা হয়েছে, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category