• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

শ্রীপুরে হাত-পা বেঁধে ঘরে ডাকাতি পালিয়ে গেল।

ফারদিন আহমেদ / ৫৭২ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

ফারদিন আহমেদ।

গাজীপুরের শ্রীপুরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার নগদ টাকা নিয়ে গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাত্রে উপজেলার মাওনা ইউনিয়নের শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

 

বাদল মিয়া ওই গ্রামের চান মিয়ার ছেলে।

বাদল মিয়ার ছেলে বিল্লাল হোসেন জানিয়েছে , রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়ির বারান্দার রান্নাঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকেছে । এরপর তার বাবার ঘরের দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বাদল মিয়ার হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে চিৎকার না করতে হুমকি দেয়। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

 

বিল্লাল আরও বলেন, লুটপাটের সময় পাশের রুমে থাকা তার ছোট বোন বিষয়টি টের পেয়ে আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজনকে মুঠো ফোনে জানিয়ে দেন। এতে এলাকাবাসী হইচই করতে থাকে। ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

 

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category