• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী। নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। নওগাঁয় শিশুকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার শিশু। গফরগাঁও পাগলায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। পাগলা থানা বলদী নামাপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও পাগলা থানা বিজয় দিবস উপলক্ষে সারা রাত ব্যাপী ক্রিকেট  টুর্নামেন্ট  ।  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শ্রদ্ধা নিবেদন গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার’ আটক ১ গফরগাঁওয়ে বিএনপি’র বিজয় র‍্যলী, অ্যাডভোকেট আল ফাত্তাহ্ খান। গফরগাঁও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে, এডভোকেট আলফাত্মা খানের নির্দেশনা।

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী স্বামী ঘুমন্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তনের চেষ্টা

Reporter Name / ৭৭৬ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী স্বামী ঘুমন্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তনের চেষ্টা, অভিযোগ পাওয়া গেছে। লিঙ্গ কর্তন করতে ব্যর্থ হয়ে অবশেষে ক্ষোভে স্বামীকে তালাক দিয়েছেন।

ফারদিন আহমেদ

রোববার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. মাসুদ মিয়া (২০)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ উত্তর পাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। অভিযুক্ত স্ত্রীর নাম কারিমা (২০)। সে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নার্সারী মাঠ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে মাসুদ বিয়ে করেন কারিমাকে। বিয়ের কিছু দিন পর থেকে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। অন্য মেয়ের সঙ্গে মাসুদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। সে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তাই গতকাল রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ক্ষিপ্ত হয়ে স্বামীকে তালাক দেন।

স্থানীয় বাসিন্দা ফাহাদ শেখ বলেন, রাতে মাসুদের স্ত্রী ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে লিঙ্গ কর্তন করার চেষ্টা করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। সোমবার সকালে এটা মিমাংসা করা হয়েছে।

এ বিষয়ে মাসুদ বলেন, আমি দিনমজুরের কাজ করি। গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার স্ত্রী পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার চেষ্টা করে। পরে আমি সজাগ হয়ে যাই। সজাগ হয়ে দেখি আমার লিঙ্গ থেকে রক্ত পড়ছে। পরে ডাক্তারের নিকট গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই।

এ বিষয়ে মাসুদের স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category