• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী। নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। নওগাঁয় শিশুকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার শিশু। গফরগাঁও পাগলায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। পাগলা থানা বলদী নামাপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও পাগলা থানা বিজয় দিবস উপলক্ষে সারা রাত ব্যাপী ক্রিকেট  টুর্নামেন্ট  ।  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শ্রদ্ধা নিবেদন গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার’ আটক ১ গফরগাঁওয়ে বিএনপি’র বিজয় র‍্যলী, অ্যাডভোকেট আল ফাত্তাহ্ খান। গফরগাঁও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে, এডভোকেট আলফাত্মা খানের নির্দেশনা।

শ্রীপুরে ৪ বছরের শিশুকে গরম চাকুর ছ্যাঁকা দিল সৎ বাবা নামের জানোয়ার।

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে সৎ বাবার নির্যাতনের শিকার হয়েছে ৪ বছরের একটি মেয়ে শিশু। অভিযোগ রয়েছে, সৎ বাবা জেদ করে মেয়ের শরীরে গরম চাকুর ছ্যাঁকা দিয়েছেন। এর ফলে শিশুটির শরীরে আঘাতের স্থানে ইনফেকশন দেখা দিয়েছে।

রোববার (৯ মার্চ) রাত ১১টায় নির্যাতনকারী সেই বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতার শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভুক্তভোগী ওই শিশুর নাম মোসা মরিয়ম। তিনি মায়ের সাথে উপজেলার মাওনা চৌরাস্তার পাশে মুন্সিবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শামসুজ্জামান মান্নান (৩৫)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাদপুর গ্রামের মো. ইউসুব আলীর ছেলে।

শিশুটির মা জানান, গত শুক্রবার রাতে সৎ বাবা শামসুজ্জামান মান্নান তার সৎ মেয়েকে গরম চাকুর ছ্যাঁকা দেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এসে দেখেন তার স্বামী মেয়েকে নির্যাতন করছেন। পরে আহত শিশুকে স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুই দিন পর আঘাতের স্থানে ইনফেকশন দেখা দেয়। এরপর তাকে পুনরায় চিকিৎসা করানো হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পাওয়া যায় যে মাদকাসক্ত অবস্থায় এক ব্যক্তি তার স্ত্রী ও কন্যা শিশুকে নির্যাতন করছেন। এমনকি তিনি গরম চাকুর ছ্যাঁকা দিয়েছেন শিশুটিকে। যার ফলে তার হাতের চামড়া গলে গেছে।

এমন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশসহ অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাকে আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category