নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সী শিশুসন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন সন্তানের মা । তবে স্থানীয় এক ব্যক্তির তৎপরতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ওই এলাকার লোকজন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে পত্নীতলা উপজেলার মাহমুদপুর সেতুতে। পুলিশ জানায়, ওই নারী সেতু থেকে তার শিশুসন্তানকে আত্রাই নদীতে ফেলে দেন। এরপর তিনি সরাসরি থানায় এসে ঘটনার কথা পুলিশকে জানায় এবং নিজেকে গ্রেপ্তার করার অনুরোধ করেন।
মায়ের বক্তব্য শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান, এক ব্যক্তি নদী থেকে শিশুটিকে উদ্ধার করে তীরে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসা দিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শিশুটিকে নদীতে ফেলার দৃশ্য দেখে স্থানীয় এক ব্যক্তি দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধার করেন।
এদিকে অভিযুক্ত নারীর পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন এবং অসুস্থ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।