নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ সজলসহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে কেটে ফেলায় কয়েকশ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতির অবনতি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে।
​এলাকাবাসীর দাবি, জনস্বার্থের এই রাস্তাটি দ্রুত পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়া হোক।
​বিস্তারিত ভিডিওতে
নিচে আপনার মন্তব্য জানান।