নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ ভালুকা গোয়ারী মুক্তির বাজারে আজ সকালে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিহাব নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে শিহাব (১৯) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। মাসখানেক হলো শিহাবের বাবা বিদেশে গেছেন তাদের প্রায় ৮-১০ লাখ টাকা ঋণ। শিহাব গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতে এবং অল্প অল্প করে ঋণ পরিশোধ করত। ভাগ্যের কি নির্মম পরিহাস সকালে কর্মস্থলে যাওয়ার পথে শিহাব অটোর সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)