• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
ভালুকায়ে অটো রিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষের নিহত ১। ময়মনসিংহ ছিনতাই এর টাকা ভাগাভাগি করার সময় একজন আটক হয়েছে। অনলাইনে জুয়া খেলার টাকা না পেয়ে সন্তানকে মেরে ফেলছে বাবা। শশুর ধর্ষণ করলো পুত্রবধূকে। ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দম্পতির নির্মম নির্যাতনের শিকার আয়েশা নামের এক কিশোরী। ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের সময় পিছিয়েছে। আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এর আগে আগামী ৪ মে এটি মহাকাশে উৎক্ষেপণের জন্য সময় দেওয়া হয়েছিল।

আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

এর আগে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু হারিকেন আরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও সূচির জটে পড়ে।

এ নিয়ে দুই ধাপ পেছানো হলো বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের কাজ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category