• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ১০৮৬ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে ৩ বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন। পরে মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। আজই দুপুর ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category