• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
ভালুকায়ে অটো রিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষের নিহত ১। ময়মনসিংহ ছিনতাই এর টাকা ভাগাভাগি করার সময় একজন আটক হয়েছে। অনলাইনে জুয়া খেলার টাকা না পেয়ে সন্তানকে মেরে ফেলছে বাবা। শশুর ধর্ষণ করলো পুত্রবধূকে। ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দম্পতির নির্মম নির্যাতনের শিকার আয়েশা নামের এক কিশোরী। ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে।

ময়মনসিংহ ছিনতাই এর টাকা ভাগাভাগি করার সময় একজন আটক হয়েছে।

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।

 

চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২

ময়মনসিংহের চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে। এ ঘটনায় আরও দুই জন ছিনতাইকারী পালিয়ে গেছে।

জানা যায়, নগরীর বাঘমারা কবরস্থান মসজিদের সামনে থেকে আশিক নামে এক ব্যক্তির পথরোধ করে তিনজন ছিনতাইকারী। তারা ধারালো অস্ত্র দা ও চাপাতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১,১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী আশিক চরপাড়া এলাকায় আসার সময় দেখতে পান, ওই তিনজন ছিনতাইকারী ছিনতাই করা টাকা ভাগাভাগি করছে। তখন তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে জনতা তাদের ধাওয়া করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম অনিক (২৫) বলে জানা গেছে। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে ট্রাফিক পুলিশ বক্সে আটকে রাখা হয় এবং কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীসহ আটক অনিককে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category