• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দম্পতির নির্মম নির্যাতনের শিকার আয়েশা নামের এক কিশোরী। ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

গোমস্তাপুরে জোরপূর্বক ধানের জমি দখলের অভিযোগ উঠেছে।

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোগদখলী ধানের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ করেছেন সালিম সওদাগর নামে এক ভুক্তভোগী। বুধবার ২২ অক্টোবর গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,উপজেলার রহনপুর ইউনিয়নের নওদা মৌজার ১.২৮ একর ধানের জমি তিনি প্রায় এক বছর যাবত ভোগদখল করে আসছে।গত ১২ আগস্ট ওই জমিতে ধানচাষ করতে গেলে একই ইউনিয়নের কাজিগ্রামের মৃত দেলশাদ আলী মন্ডলের ছেলে সাইদুর রহমান ফিটুর নেতৃত্বে বেশ কয়েকজন বাধা প্রদান করেছে। এ ঘটনায় সেদিনই গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তারা গত ১৯ অক্টোবর রাতের আঁধারে তার জমির সীমানা হিসেবে দেয়া কাঁটা তারের বেড়া তুলে ফেলে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য তাদের নিজেদের মুদিখানার দোকানে বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভাঙচুর লুটপাট করে আমার উপরে দাই চাপানোর চেষ্টা করছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমার বিরুদ্ধে বলে জানান তিনি ,সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন ওই জমিতে তার রোপণ করা রোপা আমন ধান রয়েছে। যা কর্তন করা নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওদুদ আলম জানান মামলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category