বজ্রপাতে নিহত পরিবার এবং কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তা কার্যক্রম আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য (১৫৫), ময়মনসিংহ-১০ (গফরগাঁও)। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মানবিক সহায়তা ও পুনর্বাসনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ।
সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
সঞ্চালনা করেন জনাব এন এম আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দুর্যোগে মানুষের পাশে মানবিক সহায়তা—এটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।