• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বহিষ্কারের প্রতিবাদে নয়নপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

ফারদিন আহমেদ / ৬৮৬ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি ফারদিন আহমেদ।

গাজীপুরের শ্রীপুরে জেলা বিএনপির সুপারিশ ছাড়াই উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কে বহিষ্কারের প্রতিবাদে রাস্তায় নেমেছে নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলার নয়নপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও সমাবেশ শেষে
ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ কে বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানান নেতারা।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা ও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ, শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান মোল্লা, তাজুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জিয়াউল হক মোল্লা সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category