• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

গফরগাঁও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে, এডভোকেট আলফাত্মা খানের নির্দেশনা।

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন গফরগাঁও।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পাগলা থানা লংগাইর ইউনিয়ন মাইজবাড়ি বাজারের দক্ষিণ পাশে মাঠে কর্মসূচি পালন করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও–পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মানবিক নেতা অ্যাডভোকেট আল- ফাত্তাহ্ খানের নির্দেশে কার্যক্রম পরিচালিত হয়েছে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লংগার ইউনিয়ন বিএনপি নেতা রিটন এবং সঞ্চালনা করেছেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মশাখালি ইউনিয়নের সভাপতি প্রার্থী রাসেল ফকির, পাগলা থানা তাতি দলের যুগ্ন আহ্বায়ক শামীম ফকির, পাগলা থানা তাঁতি দলের যুগ্ন আহবায়ক রাজু ফকির,

অনুষ্ঠানে বক্তব্য দেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, বাচ্চু ও আমির হোসেন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম দিলি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য উজ্জ্বল মিয়া, পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাদির বেপারী, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজ, পাগলা থানা জাসাসের সদস্য সচিব কাজল, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, তাঁতী দলের আহ্বায়ক মনির দপ্তরি, দত্তের বাজার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল, দত্তের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা বলেন, “অ্যাডভোকেট আল ফাত্তাহ খান গফরগাঁওয়ের একজন মানবিক, সংগ্রামী ও সাহসী নেতা। ১১টি মামলার আসামি হয়েও তিনি আন্দোলন থেকে পিছু হটেননি; দুইবার কারাবরণ করেছেন, হামলার শিকার হয়েছেন, এমনকি গুলিবিদ্ধ ও হয়েছেন—তবুও দীর্ঘদিন নেতাকর্মীদের পাশে থেকেছেন।”

তারা আরও বলেছেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তির পথ। গফরগাঁও-১০ আসনে যদি অ্যাডভোকেট আল ফাত্তাহ খান মনোনয়ন পান, তাহলে বিএনপি ও সাধারণ জনগণ আরও নিরাপদ থাকবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category