• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দম্পতির নির্মম নির্যাতনের শিকার আয়েশা নামের এক কিশোরী। ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

Reporter Name / ৬১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category