• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন। গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে নাইট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল পাগলা থানা শাহ্‌ মিসকিন শাহ এর আশেকান হেলাল উদ্দিনের আয়োজনে ২৩ ই তম বাৎসরিক ওরস মাহফিল পালিত হয়েছে। গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী। নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। নওগাঁয় শিশুকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার শিশু।

গফরগাঁওয়ে মৎস্য খামারে হামলার অভিযোগ উঠেছে।

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার স্বল্প সাপিলা গ্রামে একটি মৎস্য খামারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন অভিযোগ উঠেছে । এ ঘটনায় খামারের মালিক সালে আকরাম খান তসলিম অভিযোগ করেছেন যে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার খামার দখলের চেষ্টা চালাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

তসলিম জানান, দেশের প্রাণিজ আমিষের চাহিদা মেটানো ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে তিনি ‘মেসার্স মা-বাবা ফিশারীজ’ নামে খামারটি পরিচালনা করে আসছেন। ৯৫ শতাংশ জমির মালিকদের সাথে লিখিত চুক্তি করে তিনি খামারের চারপাশে বাঁধ নির্মাণ, ৪ কিলোওয়াট বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ, দুটি সাবমারসিবল পাম্প, মাছের খাদ্য সংরক্ষণের জন্য দুটি টিনসেট ঘর ও একটি চাপরা নির্মাণ করেন এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন।

অভিযোগে বলা হয়, একই গ্রামের আকরাম আলী ও তার ছেলে মুহিন, আতাউর রহমান ও তার ছেলেরা সারুয়ার, তুষার ও রুবেল শেখসহ কয়েকজন ব্যক্তি খামারটি দখলের জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গত ২৯ আগস্ট তারা খামারের শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে খামার থেকে বের করে দেয়। এ বিষয়ে গফরগাঁও উপজেলা ভূমি অফিস এবং পাগলা থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়।

তসলিমের অভিযোগ, এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর ভোরে (রাত ৩টা থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে) সারুয়ার, মুহিন, তুষার, রুবেল শেখসহ ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিরা খামারে হামলা চালায়। তারা খামারের চাপরা ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় এবং ডাকাতির উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। বাড়ির লোকজন চিৎকার করলে হামলাকারীরা নৌকা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর নৌকাটি উদ্ধার করে।

তিনি জানান, সকাল ৪টা ৪ মিনিটে তিনি পাগলা থানা পুলিশকে অবহিত করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তসলিমের অভিযোগ, হামলাকারীদের অন্যতম সারুয়ার জাহান ঈশ্বরগঞ্জ থানার চৌকি কোডে কর্মরত থাকায় তার প্রভাবের কারণে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায় না ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category