• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল,

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিরব হাসান ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহ মহানগর যুবদলের ১নং সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে যুবদল নেতাকর্মীরা।
মঙ্গলবার ২৭ ই জানুয়ারি দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যুবদলের শত শত নেতাকর্মী সার্কিট হাউজ মাঠে সমবেত হন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মিনহাজুল ইসলাম রাসু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করতে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।”
জনসভায় যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category