• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়।

গফরগাঁও উপজেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮০ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি
নুর হোসেন সুমন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নির্দেশক্রমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিল পরিচালনা করেছেন পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহাম্মেদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিইলে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, সাবেক সদস্য রুহুল মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য শফিক, বিএনপি নেতা নাজমুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাসী সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category