• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

নদীতে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খান (১৮) মরদেহ নিখোঁজের ৩ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবু খান‌ বামনডাঙ্গা বন্দর এলাকার মোঃ মতিয়ার রহমান খানের ছেলে।

স্থানীয়রা জানান, লাবু তার পিতার সাথে নদীতে
গোসল করতে নামে। পরে লাবু সাঁতার কেটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলজার হোসেন বলেন, পরে উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category