• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন। গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে নাইট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল

নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় ৩ ডাকাত গ্রেফতার ।

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির সময় জনসাধারণের সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ। ২২ অক্টোবর বুধবার ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটেছে এমন অভিযোগ উঠেছে । মাধবদী থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।অভিযানে জনসাধারণের যৌথ সহযোগিতায় তিন জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । ডাকাতরা হলেন ১
মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩) ২/ আলমগীর হোসেন (৩২) ৩/ মোঃ শামীম (৩৬)।
গ্রেফতার কৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category