• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি।

শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ স্টেশন চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানবন্ধন

Reporter Name / ২৫৪ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন চালু ও ট্রেন স্টপেজের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবসী। শুক্রবার দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ রেল পথের ইজ্জতপুর রেল স্টেশেনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেয়া স্থানীয় জালাল উদ্দিন জানান, রেল স্টেশনটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তিনটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। বর্তমানে
একটিরও নেই।

শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন বলেন, রেল স্টেশন, ভবন, সংকেত খুঁটি সবকিছু থাকা সত্ত্বেও গত সাত বছর যাবতস্টেশনটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় ইজ্জতপুর এলাকার সিরাজুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য প্রায় চার’শ ব্যাক্তির স্বাক্ষর নিয়ে গত ২০১২ সনে রেলমন্ত্রীর কাছে স্টেশনটি পুনরায় চালু এবং ট্রেনের যাত্রাবিরতির আবেদন করা হয়। এরপর থেকে হবে হচ্ছে
বলে নানা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। কিন্তু কোনো বাস্তবায়ন নেই।
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব
বলেন, আশপাশে আট কিলোমিটার এলাকা ঘুরে মূল সড়কগুলোতে উঠতে হয়। এলাকার
কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল প্রকার সেবা নিতে ও দিতে চরম দুর্ভোগের
মধ্যে জীবন অতিবাহিত করছে ইজ্জতপুরবাসী।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান নীহার বলেন, ইজ্জতপুর এলাকাটি দরিদ্র
কিন্তু দ্রুত উন্নয়নশীল। এ এলাকার হাজার শিশু শিক্ষার্থী যোগাযোগ
প্রতিকূল পরিবেশের মাধ্যমে বড় হয়ে উঠছে। এতে দেশের সার্বিক উন্নয়
পরিস্থিতির সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়ছে। যোগাযোগ দুর্ভোগ লাঘবে
পুনরায় স্টেশন চালু করা ও ট্রেনের যাত্রাবিরতির কোনো বিকল্প নেই।
স্থানীয় আহাম্মদ আলী জানান, উন্নয়নশীল একটি এলাকা স্টেশন ও ট্রেনের
যাত্রাবিরতি বন্ধ হওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম,
উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনিসুর রহমান শেখ, সমাজসেবক দেলোয়ার হোসেন
মোল্লা প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category