• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

চরবিশনাথপুরে নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

শাহিন আহমেদ।
হোসেনপুর, কিশোরগঞ্জ।

প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবিশনাথপুর এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বুধবার সকালে হোসেনপুর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে কিছু নিরীহ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে, যা অমানবিক ও অযৌক্তিক। তারা বলেন, স্কুল-কলেজে ঘটে যাওয়া ঝগড়া বা বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও চরবিশনাথপুর এলাকার সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারকে কোনো সম্পৃক্ততা ছাড়াই অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানান— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক এবং নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করা হোক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category