• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন। গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে নাইট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল পাগলা থানা শাহ্‌ মিসকিন শাহ এর আশেকান হেলাল উদ্দিনের আয়োজনে ২৩ ই তম বাৎসরিক ওরস মাহফিল পালিত হয়েছে। গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী। নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। নওগাঁয় শিশুকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার শিশু।

চকরিয়ায় পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধ।

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ৪৫ মিনিটে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মো. সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দখল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১️ শাহেনা বেগম (৪৬), স্বামী –জহির আলম, মাতা রাশেদা বেগম।
২️ জহির আলম (৫৪), পিতা সৈয়দ আহমদ, মাতা আনোয়ারা বেগম।

তাদের স্থায়ী ঠিকানা কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল, ৬নং ওয়ার্ড, বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category