• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন। গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে নাইট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল

ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

 

নিজস্ব প্রতিনিধি

 

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশু হলো—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা স্থানীয় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

অভিযোগ অনুযায়ী, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোর করে ধরে এনে স্থানীয় একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিশুদের পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি পুলিশ জানতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়। পরে গাজীপুর থেকে মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮) কে শনিবার (৪ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পেনাল কোডের ১৪৩, ৩৪২, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category