• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা।

ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

 

ময়মনসিংহ ভালুকা রাজৈ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উড়াহাটি ত্রিমোহনী এলাকার তথাকথিত যুবলীগ নেতা সোলাইমান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি রাজৈ ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রফিকের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সমাজে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে জানা যায়, তিনি নিয়মিতভাবে চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত থেকে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এবং আওয়ামী লীগের আমলে বিএনপির এক নেতার জায়গা দখল করে নিজে ঘর তৈরি করেছেন।

 

গত বৃহস্পতিবার (২৩-০৪-২৬ ইং তারিখ) বিকেলে নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নামাজ পড়া অবস্থায় নির্মমভাবে মারধর করেন। লাঠির আঘাতে ঐ মহিলার কান ছিঁড়ে যায় এবং ২০টিরও বেশি সেলাই দিতে হয়েছে। শুধু তাই নয়, তিনি ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন এবং হত্যারও ভয়ভীতি প্রদর্শন করেন।

এছাড়াও, তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে রাজৈ ইউনিয়নের বিএনপির বড় বড় নেতারা নাকি তার নিয়ন্ত্রণে রয়েছে,, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বর্তমানে তিনি থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছেন।

এলাকা বাসি দ্রুত এই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে এবং তার পৃষ্ঠপোষকতাকারীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category