• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিলো হায়েস গাড়ী

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির টয়োটা হায়েস গাড়ি পুড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায়। জানা যায়, উপজেলার দেইলগাঁও গ্রামের ইসমাইল হোসেনের মালিকানাধীন হাইয়েস গাড়িতে গত বুধবার রাত ২ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা রাতের অন্ধকারে গাড়িটিতে আগুন ধরিয়েছে কেউ বলতে পারে না , ফলে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ৩০ লাখ টাকা মূল্যের গাড়িটি ছিলো ইসমাইল হোসেনের উপার্জনের একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় মালিক এখন দিশেহারা। তিনি মানুষিক ভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন যাবত সে নিজেই গাড়িটি ভাড়া হিসাবে চালাতেন এবং প্রতিদিন বাড়ির পাশেই পার্কিং করে রাখতেন। তার এই ক্ষতিগ্রস্তে পরিবারে চলছে কান্নার আহাজারি। এমন শত্রুতায় গ্রামবাসীও হতবাক হয়েছেন। এব্যাপারে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী গাড়ি পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। খবর পেয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আকরাম হোসেন, সেক্রেটারি হারিসুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ সালামান, মাওলানা ইসমাঈল পাঠান, মাওলানা আব্দুল আজিজ প্রমূখ ঘটনাস্থলে ছুটে যান। বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানান এবং ইসমাইলের পরিবারকে শান্তনা দেন। এলাকাবাসী প্রকৃত দোষীদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category