• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দম্পতির নির্মম নির্যাতনের শিকার আয়েশা নামের এক কিশোরী। ভালুকা এক সন্ত্রাসী অত্যাচার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাই ক্ষুদ্র ও। শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম উত্তেজনা! কটিয়াদীর মধ্যপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব রক্ষক যখন ভক্ষক হয়, তখন অসহায় এক নারী কোথায় যাবে? নিজের শ্বশুরের লালসার শিকার হওয়া এক গৃহবধূর লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভালুকা যাওয়ার উদ্দেশ্যে শিশু সন্তানের সামনে ধর্ষণ করেছে এমন অভিযোগ। বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

গফরগাঁও বিএনপি ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।

Reporter Name / ২৯৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি
নুর হোসেন সুমন।

ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নবগঠিত কমিটির সদস্য এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল ফাত্তাহ খান।

রবিবার (১২ অক্টোবর) গফরগাঁও উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম দিলি, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও ইউসুফ খান, পাগলা থানা জাসাসের সদস্য সচিব কাজল, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট আল ফাত্তাহ খান বলেন,

“গফরগাঁও উপজেলার পনেরো ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১২-১৩টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, ১৫-১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গফরগাঁওয়ে আমরা ছয়জন মনোনয়নপ্রত্যাশী—দল যাকেই মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। যদি আমি মনোনয়ন পাই, তাহলে ইনশাআল্লাহ গফরগাঁওয়ের রাস্তা-ঘাট, চিকিৎসা, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়ন করব এবং মাদক, চাঁদাবাজ, দখলদার ও ভূমিদস্যুমুক্ত গফরগাঁও গড়ে তুলব।”

বিএনপির ঘোষিত ৩১ দফায় রয়েছে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা-স্বাস্থ্য-কৃষি খাতে সংস্কার এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করাসহ দেশ ও জনগণের কল্যাণের বিভিন্ন দিকনির্দেশনা ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category