• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
গার্মেন্টস শ্রমিক অসুস্থতার পর ছুটি না পেয়ে রাতে আবার ডিউটি মিনা চিকিৎসায় গার্মেন্টসের ভেতরে শ্রমিকের মৃ, ত্য হয়েছে। গেটের সামনে শ্রমিকদের আন্দোলন। মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক নোয়াখালী সুবর্ণচর, মোহাম্মদপুর ইউনিয়ন মাদক নেশা বন্ধ করতে বলার অপরাধে এক নারীকে যুবদল নেতার আ*ক্রমণ মহিলা নেশার বিরুদ্ধে কথা বলছিল রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু এবার ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের করলো পুলিশ পরিদর্শক,আপাতত শাস্তি হিসেবে প্রত্যাহার। গফরগাঁওয়ে খাল ভরাট করে জমি দখলের অভিযোগ, পুনরায় খননের দাবি কৃষকদের গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গফরগাঁওয়ে নতুন রাস্তার গর্তের পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে আরেকজন আহত হয়েছে। ধোবাউড়ায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ল: বালুবাহী ট্রাকসহ নদীতে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বাবা ধর্ষণ করেছে মেয়েকে এমন অভিযোগ করেছে।

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলায় নিজের ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওসমান মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির মায়ের দায়ের করা মামলায় ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩ টার দিকে অভিযুক্ত ওসমান মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে ওসমান মোল্লা বিয়ে করেন। দাম্পত্য জীবনে তার ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। ওসমান বিভিন্ন সময়ে একাধিকবার তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে গত ২৪ এপ্রিল রাতে ১৩ বছর বয়সী ওই মেয়েকে আবারও ধর্ষণ করলে বিষয়টি তার স্ত্রী টের পায়। পরে সকালে বিষয়টি আত্মীয় স্বজনদের জানালে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লা।

পরবর্তীতে দীর্ঘদিন পর আবারও ওসমান মোল্লা তার নিজ বাড়িতে আসেন। পরে ভুক্তভোগী ওই মেয়ের মা দুপুরে বিষয়টি থানা পুলিশকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ বাড়িতে পৌঁছে অভিযুক্ত ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী ওই মেয়ের মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা