• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার হাতে ছিল লিখিত অভিযোগ। ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি! দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসহায় রেহানা বিয়ে হয়নি, তবুও সন্তানের মা—এক কিশোরীর না বলা কান্নার গল্প গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ, লিখিত অভিযোগ থানায়। জেলা শ্রমিকদল নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন । লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা চোখের সামনেই মুহূর্তের মধ্যে তলিয়ে গেল জীবনের সবটুকু সঞ্চয় আর শেষ অবলম্বন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবার পর এবার দুই অবুঝ এতিম শিশুকেও পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীপুরের এই নৃশংসতা কি থামবে না? অবিশ্বাস্য এক প্রেম কাহিনী,

ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের চরপাড়া এলাকায় জনতা ব্যাংক পিএলসি. এক কর্মকর্তার ওপর নির্মাণ কাজে চাঁদা দাবি ও প্রাণনাশের হামলার ঘটনায় মূল অভিযুক্ত সাইফুলকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটক সাইফুল স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজ চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জনতা ব্যাংক চরপাড়া শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিজ বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। গত সপ্তাহে আটক সাইফুলসহ কয়েকজন যুবক তার কাছে এসে মাসিক চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা নির্মাণ সামগ্রী ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

গত মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম কাজ তদারকি করতে গেলে সাইফুলের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথা ও হাতে আঘাত পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্য (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশে থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বুধবার রাতে চরপাড়া বাজার এলাকা থেকে মূল আসামী সাইফুল ওরফে সাইফুল মিয়া ৩২ কে আটক করে। আটকৃতের কাছ থেকে হামলায় ব্যবহৃত লোহার রড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আটক সাইফুলের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তার অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

হাসপাতালের বিছানায় শুয়ে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নিজের জমানো টাকায় বাড়ি করছিলাম। চাঁদা না দেওয়ায় আমার স্বপ্ন ভেঙে দিল। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। সন্ত্রাসীরা যেন আর কারো ক্ষতি করতে না পারে।

ঘটনার পর চরপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, সাইফুল দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা আদায় করে আসছিল।

পুলিশ জানিয়েছে, আটক সাইফুলকে আজ আদালতে পাঠানো হবে। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি রোধে নিয়মিত টহল বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা