• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
স্কুলছাত্রী ভাগ্নীকে মেয়ের মামা ধর্ষণের চেষ্টা করেছে এবং তিনটি দাঁত ভেঙে দিয়েছে। ভাইকে খুঁজতে এসেছিল এক যুবক। দরজা খুলে বোন বললেন, “সাজ্জাদ ভাই নেই।” এরপরই বের হলো ছুরি। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ২৩ বছরের সানজিদা আক্তার। চীনের যুবকের বাংলাদেশে এসে বিয়ে গাজীপুরে মাদ্রাসার ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার শিক্ষককে থানায় নিল পুলিশ। টুঙ্গিপাড়ায় হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ, হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ নলছিটিতে মায়ের টাকা চুরির সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, কিডনি বিক্রির চেষ্টা। খুলনায় স্কুলের ভিতরে বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁ-ধা ছাত্রী উদ্ধার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার হাতে ছিল লিখিত অভিযোগ। ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি! দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসহায় রেহানা বিয়ে হয়নি, তবুও সন্তানের মা—এক কিশোরীর না বলা কান্নার গল্প

রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলা রাজাবাড়ি এলাকার আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন থাকা অজ্ঞাত পরিচয়ের নারী ও তার সঙ্গে থাকা শিশুর পরিচয় সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই নারীর নাম মিতু এবং তার সঙ্গে থাকা প্রায় ২ মাস বয়সী শিশুটির নাম জান্নাত । মিতুর স্বামীর নাম আলামীন । বর্তমানে তারা গাজীপুরের মাস্টারবাড়ী পোড়াবাড়ি এলাকার রাসেল বাড়ীর ভাড়াটিয়া হিসেবে প্রায় ১ বছর ধরে বসবাস করে আসছেন। এর আগে তারা একই এলাকায় প্রায় ১০ বছর অবস্থান করেছিলেন বলে জানা গেছে।

মিতুর বাবার বাড়ি দিনাজপুরে এবং তার স্বামীর বাড়ি কুড়িগ্রাম, রংপুরে। আলামীন পেশায় একজন রংমিস্ত্রি। এছাড়াও জানা গেছে, মিতুর আগে আরও ৩টি কন্যা সন্তান রয়েছে।

উল্লেখ্য, রাজাবাড়ি এলাকার আলরাজ মেডিকেলে মিতুকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। তার সঙ্গে থাকা শিশুটির নিরাপত্তা ও পরিচয় নিয়েও উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

যদি কারও কাছে এ বিষয়ে আরও তথ্য থাকে, তাহলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা