• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
খুলনায় স্কুলের ভিতরে বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁ-ধা ছাত্রী উদ্ধার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার হাতে ছিল লিখিত অভিযোগ। ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি! দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসহায় রেহানা বিয়ে হয়নি, তবুও সন্তানের মা—এক কিশোরীর না বলা কান্নার গল্প গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ, লিখিত অভিযোগ থানায়। জেলা শ্রমিকদল নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন । লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা চোখের সামনেই মুহূর্তের মধ্যে তলিয়ে গেল জীবনের সবটুকু সঞ্চয় আর শেষ অবলম্বন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবার পর এবার দুই অবুঝ এতিম শিশুকেও পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীপুরের এই নৃশংসতা কি থামবে না?

গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ, লিখিত অভিযোগ থানায়।

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর এলাকায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক বিক্রয়ে সহযোগিতার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি।

অভিযোগ পত্র সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গণস্বাক্ষরিত সহ বরাবর লিখিত আবেদন করেন গোড়াই পাঁচপীর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম। আবেদনে তিনি অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. আব্দুল হালিম দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে মাদক সেবন এবং মাদক বিক্রয়ে সহযোগিতা করে আসছেন। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম মাদকের প্রতি আসক্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

তবে অভিযোগে যার নাম উল্লেখ করা হয়েছে, তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উলিপুর থানার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা