• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা চোখের সামনেই মুহূর্তের মধ্যে তলিয়ে গেল জীবনের সবটুকু সঞ্চয় আর শেষ অবলম্বন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবার পর এবার দুই অবুঝ এতিম শিশুকেও পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীপুরের এই নৃশংসতা কি থামবে না? অবিশ্বাস্য এক প্রেম কাহিনী, ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধ/র্ষ/ণের ও পর হ/ত্যা মামলায় ৩ জনের মৃ/ত্যু/দ/ণ্ড। পানির বদলে ভুল করে অ্যাসিড পান করল ৪ বছরের নিষ্পাপ শিশু—আর তাতেই নিভে গেল একটি কোমল প্রাণ। শ্রীপুরে কালার গার্মেন্টসে ২ দিনে দেড় শতাধিক শ্রমিক অ’সুস্থ, কারণ নিয়ে ধোঁ’য়া’শা.! টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র, মাদকসহ ১৬ জন গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক অসুস্থতার পর ছুটি না পেয়ে রাতে আবার ডিউটি মিনা চিকিৎসায় গার্মেন্টসের ভেতরে শ্রমিকের মৃ, ত্য হয়েছে। গেটের সামনে শ্রমিকদের আন্দোলন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় মরিয়ম বেগম (২২) নামে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে।

গত ১৯ জুলাই (রবিবার) গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এই পাশবিক ঘটনা ঘটে। অভিযুক্ত জহিরুল ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চট্টগ্রামের মরিয়মের সাথে জহিরুলের বিয়ে হয় এবং তাদের ঘরে ৫ মাস বয়সী একটি শি/শু সন্তান রয়েছে।

ঘটনার রাতে ঘরে ছোট শি/শু রেখে জহিরুল বাইরে বড় পর্দায় খেলা দেখতে যেতে চাইলে স্ত্রী মরিয়ম তাকে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পি/টি/য়ে মরিয়মের হাত-পা ভে/ঙে দেয়।

পরদিন ২০ জুলাই (সোমবার) গৃহবধূর আর্তনাদ ও নির্যাতনের একটি ২ মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, ৫ মাসের অবুঝ শি/শু পাশে পড়ে কাঁদছে আর গুরুতর আহত মরিয়ম মেঝেতে শুয়ে ব্যথায় ছটফট করছেন।

ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই রামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাষণ্ড স্বামী জহিরুলকে আটক করেছে। স্থানীয়দের দাবি, জহিরুল একজন মা’দ’কসেবী এবং তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা