• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

রিকশা চালিযে ও রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানিয়েছিলেন , বাড়ি থেকে বের করে দিল সন্তানে।

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা

আইয়ুব আলী—পেশায় একজন রাজমিস্ত্রি। সারা জীবন কষ্ট করে, হাড়ভাঙা পরিশ্রমে নিজের হাতে গড়া একটি পাকা বাড়ি ছিল তার স্বপ্নের ফসল। স্ত্রীকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করেছিলেন তিনি।

কিন্তু আজ সেই বাড়িতেই জায়গা হয়নি তাদের…

অভিযোগ উঠেছে, ছেলে মামুন ও তার স্ত্রী মিলে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়—বাবা-মা যেন আর ঘরে ঢুকতে না পারেন, সেই জন্য বাড়ির চারপাশে টিনের বেড়া পর্যন্ত দেওয়া হয়েছে।

এখন এই বৃদ্ধ দম্পতি আশ্রয়হীন অবস্থায় বাড়ির বাইরে দিন কাটাচ্ছেন

জানা গেছে, ১৯৯৯ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই সন্তান রেখে যান তিনি। পরে ২০০১ সালে দ্বিতীয় বিয়ে করে আবার জীবন শুরু করেন আইয়ুব আলী। ধার-দেনা আর পরিশ্রমে গড়ে তোলেন এই বাড়ি।

কিন্তু সেই পরিশ্রমের ফল আজ নিজের কাছেই অচেনা হয়ে গেছে…

কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী বলেন,
“২৫ বছর সন্তানদের মানুষ করেছি… আজ সেই ছেলের বউ আমাদের হুমকি দিচ্ছে, ঘরে উঠলে মেরে ফেলবে…”

আইয়ুব আলী বলেন,
“রিকশা চালিয়ে, রাজমিস্ত্রির কাজ করে এই ঘর তুলেছি… আজ সেই ছেলেই আমাকে বের করে দিল…”

যে বাবা একসময় সন্তানের জন্য কষ্ট সহ্য করে বেঁচে ছিলেন, আজ সেই বাবাই রাস্তায়…

তবুও তারা কোনো অভিশাপ দেন না—শুধু চান ছেলে ভালো থাকুক…

এই ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দেয়
সন্তান কি সত্যিই কখনো এতটা নির্মম হতে পারে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা