• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
নলছিটিতে মায়ের টাকা চুরির সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, কিডনি বিক্রির চেষ্টা। খুলনায় স্কুলের ভিতরে বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁ-ধা ছাত্রী উদ্ধার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার হাতে ছিল লিখিত অভিযোগ। ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি! দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসহায় রেহানা বিয়ে হয়নি, তবুও সন্তানের মা—এক কিশোরীর না বলা কান্নার গল্প গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ, লিখিত অভিযোগ থানায়। জেলা শ্রমিকদল নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন । লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা চোখের সামনেই মুহূর্তের মধ্যে তলিয়ে গেল জীবনের সবটুকু সঞ্চয় আর শেষ অবলম্বন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক

নলছিটিতে মায়ের টাকা চুরির সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, কিডনি বিক্রির চেষ্টা।

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে মায়ের ৩১ হাজার টাকা চুরির অভিযোগে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গরম খুন্তি দিয়ে হাতে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে পুনরায় ছ্যাঁকা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মেয়েটির মা তার টাকা চুরি হয়েছে বলে মেয়েকে সন্দেহ করেন। এ ঘটনায় তাকে গরম খুন্তি দিয়ে হাতে ছ্যাঁকা দেওয়া হয়। পরে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং টাকা দিতে না পারলে আবারও নির্যাতনের হুমকি দেওয়া হয় বলে মেয়েটির দাবি।

এ অবস্থায় ভয়ে মেয়েটি টাকা সংগ্রহের জন্য কিডনি বিক্রি করতে একটি ক্লিনিকে যাওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। সেখানে কিডনি বিক্রির বিনিময়ে প্রায় ৩৫ হাজার টাকা পাওয়ার কথা বলা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

মেয়েটির বক্তব্য সত্য হলে ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর ওপর এ ধরনের নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা