• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
জেলা শ্রমিকদল নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন । লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা চোখের সামনেই মুহূর্তের মধ্যে তলিয়ে গেল জীবনের সবটুকু সঞ্চয় আর শেষ অবলম্বন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবার পর এবার দুই অবুঝ এতিম শিশুকেও পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীপুরের এই নৃশংসতা কি থামবে না? অবিশ্বাস্য এক প্রেম কাহিনী, ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধ/র্ষ/ণের ও পর হ/ত্যা মামলায় ৩ জনের মৃ/ত্যু/দ/ণ্ড। পানির বদলে ভুল করে অ্যাসিড পান করল ৪ বছরের নিষ্পাপ শিশু—আর তাতেই নিভে গেল একটি কোমল প্রাণ। শ্রীপুরে কালার গার্মেন্টসে ২ দিনে দেড় শতাধিক শ্রমিক অ’সুস্থ, কারণ নিয়ে ধোঁ’য়া’শা.! টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র, মাদকসহ ১৬ জন গ্রেপ্তার

ধোবাউড়ায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ল: বালুবাহী ট্রাকসহ নদীতে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

_তারাকান্দা-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ_

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে কংস নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি আজ রাতে হঠাৎ ভেঙে পড়েছে। ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোয়াতলা বাজারের বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজের লোহার পাটাতন ও কাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ রাতে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে বিকট শব্দে মাঝখান থেকে ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকসহ ব্রিজের অংশ কংস নদীতে তলিয়ে যায়।

এ ব্রিজ দিয়েই চলাচল করত। ব্রিজ ভেঙে পড়ায় এখন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ সওজের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত অস্থায়ী ব্রিজ বা বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা