• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
গফরগাঁওয়ে খাল ভরাট করে জমি দখলের অভিযোগ, পুনরায় খননের দাবি কৃষকদের গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গফরগাঁওয়ে নতুন রাস্তার গর্তের পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে আরেকজন আহত হয়েছে। ধোবাউড়ায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ল: বালুবাহী ট্রাকসহ নদীতে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবল এর মেয়ে অপহরণ। সহযোগিতা নিলেন ডিআইজির। গফরগাঁও পাগলা থানা যুবদল নেতাকে অতর্কিত হামলা। মেম্বার হয়ে আপনাদের খেদমত করব ইনশাল্লাহ। নেশার টাকার জন্য সন্তান ব্যক্তির জন্য বলছে তার স্ত্রী কে। রড ঢুকে গেল নির্মাণ শ্রমিকের পেটের ভিতরে । গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের ২৩তম জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে নাহিয়ান রবিন নামে এক কলেজছাত্রকে মরিচের গুঁড়া ছিটিয়ে, লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। গতকাল সোমবার, ৮ জুন, রাত পৌনে একটার দিকে গফরগাঁও পৌর শহরের মহিলা কলেজের পেছনের শিলাসী মাজার রোড এলাকায় এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিন স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শিলাসী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বন্ধুদের সাথে ডাকবাংলো চত্বরে জন্মদিনের উৎসব শেষে প্রতিবেশী বন্ধু শাকিবুলের মোটরসাইকেলে চড়ে বাসায় ফেরার পথে লুকিয়ে থাকা ৩-৪ জনের একটি দল তাঁদের গতি রোধ করে এই হামলা চালায়; পরে গুরুতর আ/হত অবস্থায় রবিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ মোতালেব প্লাজার চতুর্থ তলা এবং কলেজ রোডের নিজ বাড়ি থেকে দুটি পিস্তল, ১০ টি গুলি, দুটি ম্যাগাজিন ও ইয়াবাসহ মো. রাজিব নামের এক যুবককে আটক করেছে, এবং পূর্বশত্রুতা কিংবা ছাত্রলীগের রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে দোষীদের কে গ্রেফতার করে শাস্তির আওতায় আনবে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা