• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন। গলগণ্ডা ৪ রাস্তার মোড়ে নাইট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল পাগলা থানা শাহ্‌ মিসকিন শাহ এর আশেকান হেলাল উদ্দিনের আয়োজনে ২৩ ই তম বাৎসরিক ওরস মাহফিল পালিত হয়েছে। গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী। নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। নওগাঁয় শিশুকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার শিশু।

গফরগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা।

Reporter Name / ৪৩৯ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমরান(৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ন প্রকল্প ঘটনাটি ঘটেছে। নিহত ইমরান পৌরশহরের আশ্রায়ন প্রকল্পের ১৮ নং ঘরের বাসিন্দা ও আব্দুল মালেকের ছেলে।
অভিযুক্ত মাদকাসক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিহ্নিত দালাল এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকাল ৩ টায় ইমরান কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে সানীর নেতৃত্বে দুই মাদকসেবী সেবনকারী এবং উচ্চস্বরে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে । ইমরান প্রতিবাদ প্রতিবাদ করায় সানী ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল থেকে নেমে প্রথমে ইমরানের কাছে ৭’শ টাকা পাওনা দাবী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সানী, ইমরানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে আহত করেছে। এলাকাবাসী উদ্ধার করার জন্য এগিয়ে আসে। সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সানী হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিতে বাঁধা দেয়। ইমরানের পরিবারের লোকজন মাইক্রোবাস করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায়। ইমরানের বোন চম্পা (৩৮), ভাগনে মুন্ন (১৮), তুহীন (২০) জানায় হাসপাতাল গেইটে আবার হামলা করে মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসা সেবা দিতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেতো। এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শিবিরুল ইসলাম জানিয়েছে। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category