ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে দলবদ্ধ ধ*র্ষ*ণে*র পর হ*ত্যা মামলায় চার আসামির মধ্যে তিনজনকে মৃ*ত্যু*দণ্ড এবং অপর এক অপ্রাপ্তবয়স্ক আসামিকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার মাত্র ২৪ দিনের মাথায় এবং মাত্র ১০ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে নজিরবিহীন ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আরিফ, রাকিব ও সায়েম এবং মারুফ মিয়া।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু স*হিং*স*তা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নি*র্যা*ত*ন দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে এই রায় ঘোষণা করেন।