• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু, শ্রীপুর মাওনা জামাত ইসলাম ১০ দলীয় জোটের রিক্সা মার্কার অফিস উদ্বোধন করেছেন।

গফরগাঁও উপজেলার এডভোকেট আল ফাত্তাহ খান, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী।

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

 

নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন।

 

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ খান আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এ বৈধতা খবরে তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

এর আগে, ৪ জানুয়ারী মনোনয়ন যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

 

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান বলেন, গণমানুষের নেতা এ্যাড. আল ফাতাহ খান দীর্ঘদিন ধরে ময়মনসিংহ দক্ষিণ জেলাসহ গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, নির্যাতনসহ বহু মিথ্যা মামলায় শিকার হয়ে জেল খাটেন। তবুও তিনি বিএনপির নেতৃত্ব থেকে পিছুপা হননি। দলকে ভালোবেসে তিনি এ এলাকায় মানুষকে ভালোবেসে গেছেন। নির্যাতিত নেতাকর্মীদের আইনী সহায়তাসহ আর্থিক সহযোগিতা করে গেছেন।

 

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ্যাড. আল ফাতাহ খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমি গফরগাঁও-পাগলা মানুষকে সাথে নিয়ে সুখী-সমৃদ্ধ গফরগাঁও উপজেলা গড়তে চাই।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category