• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
বজ্রপাতে নিহত পরিবার ও ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়ন জমি বিক্রির টাকা নিয়ে পাইতারা চালাচ্ছে। ময়মনসিংহ ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার গফরগাঁওয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা। ভালুকায় মাদকের বিষয়ে প্রতিবাদ করায় মারামারি, বিবাদী পক্ষের আঘাতে তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। গফরগাঁও বারইল মাদ্রাসার রোজাদার ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি। ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় যুবদলের বিশাল মিছিল, ময়মনসিংহ কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মাজেদ বাবু,

গফরগাঁও পাগলা থানা পাঁচবাগ ইউনিয়নে এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে ইফতার পার্টি।

Reporter Name / ২৬৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি নুর হোসেন সুমন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাঁচবাগ ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল ফাত্তাহ খানের নেতৃত্বে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়ছে।

শনিবার ৭ মার্চ সন্ধ্যায় গফরগাঁও ও পাগলা থানা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী এডভোকেট আল ফাত্তাহ খানের নিজ বাড়িতে অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনের নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন ও নজরুল ইসলাম, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সোরহাব, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, মশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী রাসেল ফকির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাগলা থানা তাঁতি দলের যুগ্ন আহবায়ক শামীম ফকির, মশাখালী ইউনিয়নের কৃষক দলের সভাপতি রাজা মিয়া,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম নেতা মোখলেছুর রহমান ও ইউসুফ খান, উস্তি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ, পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি ধনু মেম্বার, মৎস্যজীবী দলের সভাপতি সাদির বেপারী, শ্রমিকদল নেতা শরিফ আহমেদ, যুবদল নেতা ইয়াহিয়া, জাসাসের সদস্য সচিব কাজল আহমেদ এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category