• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
গাজীপুরে মাদ্রাসার ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার শিক্ষককে থানায় নিল পুলিশ। টুঙ্গিপাড়ায় হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ, হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ নলছিটিতে মায়ের টাকা চুরির সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, কিডনি বিক্রির চেষ্টা। খুলনায় স্কুলের ভিতরে বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁ-ধা ছাত্রী উদ্ধার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার হাতে ছিল লিখিত অভিযোগ। ৫০০ টাকা ভাড়ার জন্য চুল বিক্রি! দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসহায় রেহানা বিয়ে হয়নি, তবুও সন্তানের মা—এক কিশোরীর না বলা কান্নার গল্প গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ, লিখিত অভিযোগ থানায়। জেলা শ্রমিকদল নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন । লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা

গাজীপুরে মাদ্রাসার ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার শিক্ষককে থানায় নিল পুলিশ।

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাকরাউরী এলাকায় একটি বেসরকারি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছোট্ট এক ছাত্রকে আগুনে গরম করা খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাতুল দারুত তাকওয়া নামের একটি বেসরকারি মাদ্রাসার ওই শিক্ষক শিশুটির শরীরের পেছনের অংশে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেন। খবর ছড়িয়ে পড়লে মুন্সি মার্কেট ও সাকরাউরী এলাকার স্থানীয় জনতা তাকে আটক করে।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে গাছা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একটি ছোট মেয়েকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তাকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল বলে এলাকাবাসীর দাবি।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ৭টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা